

২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ হেলথ ওয়াচ (BHW) ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে নেত্রকোণার অনন্তপুরের কান্দি এমইউ আলিম মাদ্রাসায় তরুণ-তরুণীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধবিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনা করেন ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামিয়া সানজানা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, কান্দি এমইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিম উদ্দিন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আব্দুল হাই এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম। সভাটি সঞ্চালনা করেন মাসুম ইবনে জয়নাল। সার্বিক সহযোগিতা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি অলিভিয়া আক্তার এবং জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য শুভ রজক ও সুশান্ত পাল।
সভায় মাদ্রাসার ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনায় তারা বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, এ সময়ের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায়, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে জানতে পারে।
Citizen's Voice