

কেরেংগানালে ২৭ জুন ২০২৬ তারিখে কমিউনিটি ক্লিনিকে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে একটি সমন্বয় সভা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও কার্যকর, সেবাবান্ধব ও জনমুখী করার বিষয়ে আলোচনা করা হয়।

স্বাস্থ্য ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের নিরাপদ সন্তান প্রসব এবং হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন ডা. মৃদুল কান্তি ত্রিপুরা ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP)।
এ ছাড়া স্বাস্থ্য ক্যাম্পে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
Citizen's Voice