

“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ”প্রতিপাদ্যে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাগেরহাট যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের (BHW) সহযোগিতায় বিদ্যালয়ের মিলনায়তনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে প্রধান অতিথি ও ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ঝিমি মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ফোকাল পারসন গোলাম মোস্তফা।
এ সময় রূপান্তরের মো. আতাবুর রহমান টিপু, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলার লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
Citizen's Voice